মন যারে দিয়েছি সে তো মোরে চায় না

ইসমত আরা,

Lyricist: মাসুদ করিম, Composer: এ মান্নান, 1 min read September 17, 2026

মন যারে দিয়েছি সে তো মোরে চায় না
যে ছবি এঁকেছি মনে সে তো ভোলা যায় না ॥

অনেক আশায় পথ চলেছিনু হায়
সে পথের শেষ ওগো জানি না কোথায়
মনের ছায়া পড়ে মন হয় আয়না।।

কখন তরির পাল ঝড়ের হাওয়া লেগে গেছে ছিঁড়ে
দেখেও দেখে না হায় তটিনীস্রোত কভু পিছু ফিরে।

সাগরবেলায় এসে কুড়াতে ঝিনুক
যার দেখা পেয়েছিনু না-ই সে চিনুক
কোথায় আজ পাব তার হারানো সে ঠিকানা।।

প্রতিকার (৪ এপ্রিল ১৯৬৯)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি ইসমত আরা, মাসুদ করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *