মম তনুর ময়ূর-সিংহাসনে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

মম তনুর ময়ূর-সিংহাসনে

এস রূপ-কুমার ফরহাদ্।

(মোর)ঘুম যবে ভাঙিল, প্রিয়,

গগনে ঢলিয়া পড়িল চাঁদ।।

আমি শিঁরি–হেরেমের নন্দিনী গো

ছিনু অন্ধকারের কারা-বন্দিনী গো,

ভেবেছিনু তুমি শুধু রূপের পাগল —

বুঝি নাই কা’রে বলে প্রেম-উন্মাদ।।

গিরি-পাষাণে আঁকিলে তুমি যে ছবি মম,

দিলে যে মধু,

সেই মধু চেয়ে, সেই শিলা বুকে

ল’য়ে কাঁদি,ফিরে এস, ফিরে এস বঁধু।।

মোরে ল’য়ে যাও সেই প্রেম-লোকে,

বিরহী

কাঁদিছে যেথায় ‘শিরী শিরী কহি;

আজ ভরিয়াছে বিষাদের বিলাপে

গোলাপের সাধ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *