মরণ ফাঁদে পড়ে কাঁদে হাওর এলাকার লোকে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

মরণ ফাঁদে পড়ে কাঁদে
হাওর এলাকার লোকে
অর্ধাহার-অনাহারে ভাঙা ঘরে থেকে
হাওর এলাকার লোকে॥

মজুর ভাবে হতাশ হইয়া
প্রাণ বাঁচাবে কী করিয়া
পাড়াগাঁয়ে জন্ম নিয়া পড়েছে বিপাকে ॥

ফসলের নিরাপত্তা নাই
হতাশাতে কৃষক সবাই
কার দুঃখ কারে জানাই, দুঃখ সবার বুকে ॥

পরিবেশ নাই শিক্ষা-দীক্ষার
রোগ হলে নাই ঔষধ-ডাক্তার
সমাজে আর নাই সুবিচার দলাদলির ঝেকে ॥

গরুর ঘাস নাই মাছ নাই রে আর
ধরে খাওয়ার নাই অধিকার
জীবন নিয়ে বেঁচে থাকার পথ দেখি না চোখে ॥

আবদুল করিম ভাবছে এবার
এমন দিন আসবে কি আর
গরিব কাঙাল দুঃখী সবার হাসি ফুটবে মুখে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *