
মরদ আমায় দরদ দিয়ে
ভালোবাসে না
আমি কালো বলে
মরদ কাছেও আসে না
আমি কয়লার মত কালো হলাম
দামী সাবান ঘইষ্যে মলাম
বড় লোকের মেইয়ের মত সদা হলাম না
আমি কালো বলে মরদ কাছেও আসে না
একবার চোখেও দেখে না,
মরদ আমায় দরদ দিয়ে ভালোবাসে না৷
আমি হোল তুলা জুতো লিব
হেইন্টো ঘেরা মেকশি পইরব্যো
ইনজিরি তে কথা কব
মাঠে যাব না, ও ভাই মাঠে যাব না৷
আমি কালো বলে মরদ,
কাছেও আসে না,
একবার চোখেও দ্যাখে না,
মরদ আমায় দরদ দিয়ে ভালো বাসে না৷
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
