মাটির এই খেলাঘরে কেউ হাসে কেউ কাঁদে

প্রণব রায়

1 min read September 17, 2026

মাটির এই খেলাঘরে কেউ হাসে কেউ কাঁদে
ভালবাসা দিয়ে কেউ বালুচরে বাসা বাঁধে
কেউ আশা লয়ে জাগে রে, কারো আশা ফুরালো
মধুর ভুবনে কার ফুল ফোটে পাখী গায়
দুয়ার হতে কারো বসন্ত বিদায় চায়
কেউ মালা গাঁথে গোপনে, কেউ ফুল ছড়ালো
কারো আকাশে জাগে মিলন চাঁদের তিথি
দীপ নেভা কারো ঘরে, কাঁদে অতীত ও স্মৃতি
কেউ হারানো প্রেম পেল রে, কেউ পেয়ে হারালো
কেউ আশা লয়ে জাগে—

কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত, কণ্ঠ – ফিরোজা বেগম

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক প্রণব রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *