মাটির ঢেলা, পচা গলা দেখলাম কত যতন করে

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

মাটির ঢেলা, পচা গলা দেখলাম কত যতন করে,
ভূতের খেলা ভূতের মেলা উলামেলা সদা করে ॥
এদের মন যোগাইতে কোন মতো পারলাম না এই জীবন ভরে,
এই কাঁচা মাটির রঙ্গ ছড়াইতে সঙ্গ সাজিতে সাজলাম কত ওয়ালষ্টারে ॥
কত চশমা ঘড়ি বাহাদুরী বাবুগিরি দেখছি করে,
পঁচা পাঁচলা বিষ্টা মাটি ঘটি বাটি তৈয়ার করে কুম্ভকারে ॥
এ মাটি ভাঙ্গলে পরে অনাদরে রাখে তারে ঘরের বাইরে
যে দিন ভাঙ্গলে পরে অনাদরে রাখে তারে ঘরের বাইরে।
যে দিন ভাঙ্গবে ঘটি কান্নাকাটি লেগে যাবে ঘরে ঘরে ॥
এ সব কিসের কান্দা চোখের ধান্ধা কাঁদবে কি আর দুই দিন পরে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *