মাতল গগন-অঙ্গনে ওই

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

দরবারি কানাড়া মিশ্র রূপক

মাতল গগন-অঙ্গনে ওই

আমার রণ-রঙ্গিণী মা।

সেই মাতনে উঠল দুলে

ভূলোক দ্যুলোক গগন-সীমা॥

আঁধার-অসুর-বক্ষপানে

অরুণ আলোর খড়্গ হানে,

মহাকালের ডম্বরুতে উঠল বেজে মা-র মহিমা॥

সৃষ্টিপ্রলয় যুগল নূপুর

বাজে শ্যামার যুগল পায়ে,

গড়িয়ে পড়ে তারার মালা

উল্কা হয়ে গগন-গায়ে।

লক্ষ গ্রহের মুণ্ডমালা দোলে গলে দোলে ওই

বজ্র-ভেরির ছন্দ-তালে নাচে শ্যামা তাথইথই,

অগ্নিশিখায় ঝলকে ওঠে

খড়্গ-ঝরা লাল শোণিমা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *