মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 6, 2026

মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে।
এসে হেসেই বলে, ‘যা ই যা ই যাই।’
পাতার ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
‘না না না।’
নাচে তা ই তা ই তাই।
আকাশের তারা বলে তারে, ‘তুমি এসো গগন-পারে,
তোমায় চা ই চা ই চাই।’
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
‘না না না।’
নাচে তা ই তা ই তাই।
বাতাস দখিন হতে আসে, ফেরে তার পাশে পাশে,
বলে, ‘আ য় আ য় আয়।’
বলে, ‘নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে
বেলা যা য় যা য় যায়।
বলে, ‘পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি,
সময় না ই না ই নাই।’
পাতারা ফিরে দলে দলে তারে কানে কানে বলে,
‘না না না।’
নাচে তা ই তা ই তাই।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *