মানুষ-তত্ত্ব যার সত্য হয় মনে

লালন

Lyricist: লালন 1 min read September 6, 2026

মানুষ-তত্ত্ব যার সত্য হয় মনে।
সে কি অন্ত তত্ত্ব মানে॥
মাটির ঢিবি, কাঠের ছবি
ভূত ভাবি সব দেব আর দেবী
ভোলে না সে এসব রূপী,
ও যে মানুষ-রতন চেনে॥
জিন-ফেরেস্তার খেলা,
পেঁচো পেঁচি আলা ভোলা—
তার নয়ন হয় না ভোলা,
(ও সে) মানুষ ভজে দিব্যজ্ঞানে॥
ফেও-ফেঁপি ফেকসা যারা
ভাকা-ভুকোয় ভোলে তারা,

লালন তেমনি চটা-মারা
ও ঠিক দাঁড়ায় না একখানে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *