
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছেড়ে ক্ষ্যাপারে তুই মূল হারাবি॥
দ্বি-দলের মৃণালে
সোনার মানুষ উজ্জ্বলে
মানুষ-গুরু কৃপা হ’লে
জানতে পাবি॥
এই মানুষে মানুষ গাথা
দেখ্না যেমন আলেক লতা
জেনে শুনে মুড়াও মাথা
জাতে তরবি॥
মানুষ ছাড়া মন আমার
পড়বি রে তুই শূন্যকার
লালন বলে, মানুষ-আকার
ভজলে তরবি॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
