মায়ামৃগ সম তুমি কি গো শুধু

অখিলবন্ধু ঘোষ

Lyricist: অখিলবন্ধু ঘোষ Composer: দুর্গা সেন 1 min read September 17, 2026

মায়ামৃগ সম তুমি কি গো শুধু

দূরে রবে সাথী গো।

অশ্রু মুকুলে মালাখানি মোর গাঁথি গো।

এ ব্যথা পারিনা সহিতে

এ তো জানো শুধু বহিতে

কেঁদে ফিরে যায় চাঁদ জাগা এই রাতি গো।

আঁখিতে হারায়ে প্রিয় যবে গো

স্বপনের মাঝে রয় জানি সে তো প্রিয়তম হয়।

এ ব্যথা কেমনে পাশরি

কাঁদে তাই ফুল বাঁশরী

কভু বা আশায় কভু নিরাশায়

মিলন শয়ন পাতি গো।।

——–

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক অখিলবন্ধু ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *