মায়ের দেওয়া মোটা কাপড়

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

মায়ের দেওয়া মোটা কাপড়

মাথায় তুলে নে রে ভাই ;

দীন-দুঃখিনী মা য়ে তোদের

তার বেশী আর সাধ্য নাই |

ঐ মোটা সূতোর সঙ্গে, মায়ের

অপার স্নেহ দেখতে পাই ;

আমরা, এমনি পাষাণ, তাই ফেলে ঐ

পরের দোরে ভিক্ষা চাই |

ঐ দুঃখী মায়ের ঘরে, তোদের

সবার প্রচুর অন্ন নাই ;

তবু, তাই বেচে কাচ, সাবান মোজা,

কিনে কল্লি ঘর বোঝাই |

আয়রে আমরা মায়ের নামে

এই প্রতিজ্ঞা ক’রব ভাই ;

পরের জিনিষ কিনবো না, যদি

মায়ের ঘরের জিনিষ পাই |

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *