মায়ের মত আপন কেহ নাই

1 min read May 28, 2020

মায়ের মত আপন কেহ নাই রে
মায়ের মত আপন কেহ নাই
মা জননী নাইরে যাহার
ত্রিভুবনে তাহার কেহই নাইরে।।

এই দুনিয়ায় নয়ন মেলে
মাগো তোমায় দেখেছি
তোমার বুকে হেসে খেলে
তোমার কথাই শিখেছি।

তাই তো বলি তোমার মত
মরমী কেউ নাই মাগো
তোমার মত আপন কেহ নাই রে
মায়ের মত আপন কেহ

আমি আঘাত পাইলে তোমার
চোখ নামে পানি
সেই পানিতে ধুয়ে মাগো
কোলেতে লও টানি।

তুমি যেদিন থাকবে না মা
সেদিন আমার হবে কি
সুখে থাকি দুঃখে থাকি
কাহার আসবে যাবে কি।

তাই তো বলি তোমার মত
দরদী কেউ নাই মাগো
তোমার মত আপন কেহ নাইরে
মায়ের মত আপন কেন নাই রে
মায়ের মত আপন কেন নাই।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *