মা জননী

ফজলুর রহমান বাবু

1 min read September 17, 2026

মায়ের ব্যাথা যে বুঝেনা

দুঃখী হওয়া তার সাজেনা

তোমার আমার সবার দুঃখে

দুঃখী হয় একজনি

সেতো আমার মা জননী।

পৃথিবীতে আলো দেখলাম যাহারি কারণ

সে মায়ের এ আঘাত দিলাম কারণ অকারণ

তবু আমায় বুকের খাঁচায় আগলে রাখেন তিনি

সেতো আমার মা জননী।

সেইতো বড় হতভাগা কষ্ট দেয় যে মাকে

কষ্ট দিয়ে তার কাছ থেকে দূরে দূরে থাকে

তবু তাকে আদর দিয়ে কাছে ডাকেন তিনি

সেতো আমার মা জননী

——————–

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফজলুর রহমান বাবু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *