
জংলা – একতালা।
মা তোমারে বারে বারে জানাব আর দুঃখ কত।
ভাসিতেছি দুঃখ-নীরে, স্রোতের সেহালার মত॥
দ্বিজ রামপ্রসাদ বলে, মা বুঝি নিদয়া হলে,
দাঁড়াও একবার দ্বিজমন্দিরে,
দেখে যাই জনমের মত॥
জংলা – একতালা
মা তোমারে বারে বারে জানাব আর দুঃখ কত।
ভাসিতেছি দুঃখ-নীরে, স্রোতের শেহালার মত॥
আমার যে মা মূল বাঁধা নাই, কোথায় যেতে কোথা দাঁড়াই,
ছয় দিকেতে ছয় রিপুর টান, মাঝে পড়ে হ’লাম হত।
দ্বিজ রামপ্রসাদে বলে, মা বুঝি নিদয়া হ’লে,
দাঁড়াও একবার হৃদ্কমলে, দেখে যাই জনমের মত॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
