মীন রূপে সাঁই খেলে রূপে দেখ না রে প্রেম-নদীর জলে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

মীন রূপে সাঁই খেলে।

রূপে দেখ না রে প্রেম-নদীর জলে।।

প্রেম-ডুবারু না হলে 
মীন বেদনারে জলে

ও সে খার করে মীন রয় চিরদিন

প্রেম-সিন্ধু খুলে।।

প্রেম-নদীর তীর-সন্ধি

খুলতে পারে সেই বন্দী

প্রেম-ডুবারু হলে।।

তবে সে মীন আসবে হাতে

আপনার আপনি চলে।।

স্বরূপ-শক্তি প্রেম-সিন্ধু

মীন অবতার দীনবন্ধু

সিরাজ সাঁই বলে, শোন রে লালন

ম’লি এখন গুরুতত্ত্ব ভুলে।।

——————–

লালন গীতিকা, পৃষ্ঠা ৯৪-৯৫

গানটির সঞ্চারী স্তাবকে সুর-কাঠামো ও ছন্দরীতি অন্য দুটি স্তবকের মত নয়। স্মৃতি-চ্যুতির কারণে মূল কাঠামো ভেঙে এরূপটি হয়েছে। “তবে সে মীন আসবে হাতে/আপনার আপনি চলে।” চরণটি প্রক্ষিপ্ত বলে মনে হয়।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *