মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

পিলু খাম্বাজ– ঠুংরি

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে

মরাল মদালস নাচে আনন্দে॥

তরঙ্গ-হিল্লোলে শতদল দোলে,

শিশু অরুণে জাগায় অমা-যামিনীর কোলে,

শুষ্ক কানন ভরে বকুল-গন্ধে॥

নন্দন-উপহার ধরণির করে,

শুভ্র পাখায় শুভ আশিস ঝরে।

মিলন-বসন্তের দূত আগমনি,

কণ্ঠে সুমঙ্গল শঙ্খের ধ্বনি,

কুহু-কেকা গাহে মধুর দ্বন্দ্বে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *