মোর সাঁইর আজব লীলাখেলা তা কেউ

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

মোর সাঁইর আজব লীলাখেলা তা কেউ

বুঝতে পারে।

আপনি রাজা আপনি প্রজা

ভবের পরে।

আহাদ রূপ লুকায় হাদি আহমদি

রূপ ধরে।

এ মর্ম না জেনে বান্দা

পড়বি ফেরে।

বাজিগর পুতলা নাচায়, কথা কহায়

আপনি তারে।

জীব-দেহ সাঁই চালায় ফেরায়

সেই প্রকারে।

আপনারে চিনবে যে জন, পশবে সে জন

ভেদের ঘরে।

সিরাজ সাঁই কয়, লালন কি আর

বেড়াও ঢুঁড়ে।।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩৫; লালন-গীতিকা, পৃ. ১৪৬ (এখানে ধুয়ার ১ম চরণ “মেরে সাঁইর কুদরতি, তা কেউ বুঝতে পারে” রূপে সংকলিত হয়েছে। এ ছাড়াও ৬ষ্ঠ চরণে ‘চালায়’ স্থলে ‘লীলায়’ কথান্তর আছে)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *