মৌ বনে আজ মৌ জমেছে

গৌরীপ্রসন্ন মজুমদার

Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: নচিকেতা ঘোষ 1 min read September 17, 2026

মৌ বনে আজ মৌ জমেছে
বৌ-কথা-কও ডাকে,
মৌমাছিরা আর কি দূরে থাকে ।
ছন্দভরা গন্ধঝরা এ এক নতুন বেলায়
আমারে আজ কে আর ধরে রাখে ।।

নতুন নতুন সুরে পাখিরা গায়
নতুন নতুন ফুলে রং ভরে যায়
তাদের ঘিরে প্রজাপতি পাখায় স্বপ্ন আঁকে ।।

নতুন নতুন খুশি হৃদয়ে পাই
নতুন নতুন পথে আজ কোথা যাই
উঁকি দিল সূর্যসোনা ভাঙা মেঘের ফাঁকে,
আর নতুন কিছু পাব এবার জীবন পথের বাঁকে ।।

***

গান – মৌ বনে আজ মৌ জমেছে
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গৌরীপ্রসন্ন মজুমদার হেমন্ত মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *