যখন এমন হয়, জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা

পুলক বন্দ্যোপাধ্যায়

Composer: মৃণাল বন্দ্যোপাধ্যায় 1 min read September 17, 2026

যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা
ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি
কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়
আমি তো আছি ভুললি তা কি
মাগো সেকি তুমি, সেকি তুমি।

লাঞ্ছনা শুধু লাঞ্ছনা
সজনের কটু গঞ্জনা
দিনরাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে।।
কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়।

যখন ভালোবাসা বহু পথ ঘুরে ঘুরে
চলে যায় দূর থেকে দূরে
বন্ধুর দরজাতে যতো কিছু করাঘাত যায় বিফলে।।
কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়।

***

—

কথা – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী – মান্না দে

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *