যখন তখন বলে কেন মন

গাজী মাজহারুল আনোয়ার

Movie: সন্তান Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: সত্য সাহা 1 min read September 17, 2026

যখন তখন বলে কেন মন
সে যেন আমার কাছে আসবেই তো
আপন করে ভালোবাসবেই তো ।।

চোখ দুটো থাক শুধু চেয়ে চেয়ে
দিন চলে যায় যাক গান গেয়ে
সেই তো চোখের পিয়াসা
সেই তো গানের পিপাসা ।।
যখন তখন বলে কেন মন…

তার সাড়া পাই আমি বারে বারে
ধরা দিতে তাই লাজে আসি ফিরে
সেতো আমার সাধনা
সেতো লাজের বাসনা ।।
যখন তখন বলে কেন মন…

*

গান – যখন তখন বলে কেন মন
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গাজী মাজহারুল আনোয়ার শাহনাজ রহমতউল্লাহ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *