যখন তুমি পাশে থাকো (চলে গেলে বুঝতে পারি)

আইয়ুব বাচ্চু

Album: একা (১৯৯৯) 1 min read September 17, 2026

যখন তুমি পাশে থাকো

রোদেলা দুপুর হয়ে

আমায় তুমি নাও টেনে নাও

নদীর মত বয়ে

সুখের প্রতি ছোঁয়াতে

পাশাপাশি পথ চলাতে

অনুভবে আছ তুমি – হৃদয়ে।

চলে গেলে বুঝতে পারি

এসেছিলে তুমি।।

যখন তুমি কথা বল বলনা অনেক কিছু

তোমার ভাষা যায় ছুঁয়ে যায় দৃষ্টি পিছুপিছু

এমনই বেলা অবেলায় একাএকা পথ চলায়

সারাক্ষণ আছ তুমি – এ চোখে।

যখন তুমি ক্লান্ত হলে অনেক হসির পরে

আমার আঁধার কেটে যায় দুখের অবসরে

হৃদয়ের রঙে সবুজ আমাদের স্বপ্নগুলো

অনুভবে মিশে আছে এ বুকে।

——————

সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু

কথাঃ লতিফুল ইসলাম শিবলী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ব্যান্ড সঙ্গীত আইয়ুব বাচ্চু লতিফুল ইসলাম শিবলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *