
যতই তুমি ডাকো রে বন্ধু
মিষ্টি মধুর সুরে
সেই সুর একদিন হারিয়ে যাবে
মলিন রাজ্যের ঘরে।।
বন্দি ঘরে আর কতদিন
ডাকবে প্রাণ পাখি
সময় হবে দিনের তফাৎ
যাইবে দিয়ে ফাঁকি
একদিন তো যাইবে পাখি
আমায় ফেলে শূন্য বাসরে।।
তের খন্ডি দিয়া পাখির
বাধলাম সখের ঘর
দরজা দিলাম খুলে অবলা সেজে
তোমায় করে নর
জানি তিমির শয্যা করবে একদিন
ফেলে আমারে।।
কত মজার খাবার দিলাম
মিষ্টি সুর শুনে
ডাকতে ওগো প্রাণপাখি
তুমি আপন মনে
নইলে বুঝি কাঁদবে বসে
পাগল নাঈম রে।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
