যত নিবারিয়ে তায় নিবার না যায় রে

চণ্ডীদাস

1 min read September 17, 2026

যত নিবারিয়ে তায় নিবার না যায় রে।

আন পথে যাই সে কানু পথে ধায় রে।।

এ ছার রসনা মোর হইল কি বাম রে।

যার নাম নাহি লই লয় তার নাম রে।।

এ ছার নাসিকা মুই কত করু বন্ধ।

তবুত দারুণ নাসা পায় তার গন্ধ।।

সে না কথা না শুনিব করি অনুমান।

পরসঙ্গে শুনিতে আপনি যায় কাণ।।

ধিক রহুঁ এ ছার ইন্দ্রিয় মোর সব।

সদা সে কালিয়া কানু হয় অনুভব।।

কহে চণ্ডীদাসে রাই ভাল ভাবে আছ।

মনের মরম কথা কাহে জানি পুছ।।

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। গান্ধার ।।

করু – করি।

তবুত দারুণ নাসা পায় তার গন্ধ – পাঠান্তর–”তবু ত দারুণ নাসা পায় শ্যাম গন্ধ”।-প, ক, ত।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *