যদি গৌর চাঁদকে পাই

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

যদি গৌর চাঁদকে পাই,

গেল গেল এ ছার কুল,

তাতে ক্ষতি নাই।

জন্মিলে মরিতে হবে।

কুল কি কারো সঙ্গে যাবে

মিছে কেবল দুদিন ভবে

কুলের বড়াই।

কি ছার কুলের গৌরব করি

অকূলের কূল গৌরহরি

ভব-তরঙ্গের তরী

গৌর গোসাঁই৷

ছিলাম কুলের কুলবালা

কান্দে নিলাম আঁচলা-ঝোলা

লালন বলে, গৌর-বালা

আর কারে ডরাই।।

———–

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১০৯; লালন-গীতিকা, পৃ. ২২৪-২৫; হারামণি, ৫ম খণ্ড পৃ. ১২০-২১, ৭ম খণ্ড, পৃ. ৩৮৫ (উভয় খণ্ডে কিছু পাঠভেদ আছে। যেমন অন্তরা : “আজ মলে কাল দুদিন হবে/কুল কারো সঙ্গে যাবে/মিছে দুই দিন ববে/এসে এ কুলের বড়াই৷”); বউিল কবি লালন শাহ, পৃ. ২৮২ ( এখানে অন্তরা ও সঞ্চারী স্থান-বদল করেছে।)।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *