যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিণী

রামকুমার চট্টোপাধ্যায়

1 min read September 17, 2026

যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিণী ?

যার বিমল তটে রূপের হাটে বিকাতো নীলকান্তমণি৷

কোথা বা সে ব্রজের শোভা

গোলক হ’তে মনোলোভা

কোথা সে রাম-বলরাম সুবল সুদাম

কোথা সেই সুনীল তনু ধেনু বেণু

মা যশোদা আর রোহিণী ?

কোথা চারু চন্দ্রাবলী

কোথা সেই জলকেলি

কোথা ললিতা সখী সুহাসিনী

কোথা সেই বংশীধারী রাসবিহারী

বামেতে রাই বিনোদিনী ?

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রামকুমার চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *