
যাও যদি আও দলে দলে উঠেছে বেলা
পয়লা ফাগুনে আইলো ধলের মেলা ॥
যাইতে মেলা বাজারে রাস্তাতে নদী পড়ে
আগে যারা রাস্তা ধরে যায় বড় ভালা ॥
ঠিক রাখিও মনের গতি জুয়া খেলায় দিও না মতি
ভাই রে ভাই দিনে ডাকাতি তিন তাসের খেলা ॥
দেখবে কত সার্কাসবাজী দেখলে মন হয় যে রাজি
হাতে যদি থাকে পুঁজি খাবে রসগোল্লা ॥
করিমের পয়সা নাই রসগোল্লা খাই না খাই
রস বিলাইতে আমি যাই ওগো সরলা ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
