
যাব না, যাব না, যাব না ঘরে,
বাহির করেছে পাগল মোরে।
বনের বিজনে মৃদুল বায়,
দুলে দুলে ফুল বলে আমায়,
‘ঘরের বাহিরে ফুটিবি আয়
পুলক-ভরে’।
আকাশের দু-তীরে দু-বেলা
আলো কালো করে হোলিখেলা;
আমার পরানে লেগেছে রঙ
কালোর ‘পরে ।
নীল সরে হেমতরী-‘পরে
হাসে নববিধু লাজ-ভরে
‘এসো বধূ’ ব’লে ডাকে মোরে
মোহন স্বরে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
