যারে যারে উড়ে যারে পাখী

লতা মঙ্গেশকর

1 min read September 17, 2026

যারে যারে উড়ে যারে পাখী ফুরালো প্রাণের মেলা

শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি।

আকাশে আকাশে ফিরে যারে ফিরে আপন নীড়ে

শ্যামল মাটির বনছায় শুধু মনে মনে তোকে ডাকি

চাহিনা খেলিতে খেলা শেষ হয়ে এলো বেলা

আর কেন মিছে তোরে বেঁধে রাখি।

আমারই স্বপ্ন হয়ে আর কত কি এনেছ বয়ে

হৃদয় পিঞ্জরে বসিয়া জানি সবই রয়ে গেল বাকী

এবারে ভাসাব ভেলা শেষ হয়ে এলো বেলা

আর কেন মিছে তোরে বেঁধে রাখি।

(কথা ও সুরঃ সলিল চৌধুরী, শিল্পীঃ লতা মঙ্গেশকর)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক লতা মঙ্গেশকর সলিল চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *