
প্রসাদী সুর – একতালা।
যা রে শমন যা রে ফিরি।
ও তোর যমের বাপের কি ধার ধারি॥
পাপ-পূণ্যের বিচারকারী, তোর যম হয় কালেক্টরি।
আমার পূণ্যের দফা সর্বে শূন্য,
পাপ নিয়ে যা, নীলাম করি॥
শমনদমন শ্রীনাথচরণ, সর্বদাই হৃদে ধরি।
আমার কিসের শঙ্কা, মেরে ডঙ্কা
চ’লে যাব কৈলাসপুরী॥
রামপ্রসাদের মা শঙ্করী, দেখ না চেয়ে ভয়ঙ্করী।
আমার পিতা বটেন শূলপাণি,
ব্রহ্মা, বিষ্ণু দ্বারের দ্বারী॥
প্রসাদী – একতালা
যারে শমন যারে ফিরি।
ও তোর যমের বাপের কি ধার ধারি॥
পাপপুণ্যের বিচারকারী, তোর যম হয় কালেক্টরি।
আমার পুণ্যের দফা সর্বে শূন্য, পাপ নিয়ে যা নিলাম করি॥
শমনদমন শ্রীনাথচরণ, সর্বদাই হৃদে ধরি।
আমার কিসের শঙ্কা মেরে ডঙ্কা, চলে যাব কৈলাসপুরী॥
রামপ্রসাদের মা শঙ্করী, দেখ না চেয়ে ভয়ঙ্করী।
আমার পিতা বটেন শূলপাণি, ব্রহ্মা বিষ্ণু দ্বারের দ্বারী॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
