যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী

গৌরীপ্রসন্ন মজুমদার

Movie: পান্না হীরে চূণী Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: শ্যামল মিত্র 1 min read September 17, 2026

যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী
তেমন করে কাঁদি আমি পথেরই লাগি ।।

কোথায় আছে সেই নিশানা
বলতে কেগো পারে,
গোলক ধাঁধায় মরছি ঘুরে
গহীন আঁধিয়ারে ।
পথকে আমার দোসর করে হয়েছি বিবাগী ।।

জানিনা পথ চিনি নাতো
কোথায় এসে মেশে,
আঁধার ভেঙে সুয্যি কিগো
উঠবে আবার হেসে ।
আমার ব্যথার সুজন কোথায় কে হবে সোহাগী ।।

***

গান – যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গৌরীপ্রসন্ন মজুমদার শ্যামল মিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *