
যে আমার হৃদয় করলো চুরি
তার হলো না হলো না বিচার
শুধু হৃদয়হীনা বলে অপবাদ রটলো আমার।।
আমি তো চাই নি হতে চাই নি হতে এমন দোষী
কেন যে ভাগ্য দোষে আমি হলাম রূপসী।
লোকের চোখে কাঁটা হয়ে আমি রইবো কত আর
হলো না হলো না বিচার
শুধু হৃদয়হীনা বলে অপবাদ রটলো আমার।।
আমার এ মন নিয়ে যে মন নিয়ে যে মন দিলো না
কেন যে কেউ দেখে না তার এ হৃদয় ছলনা।
আমি আরেকটি মন কোনখানে পাই দিতে উপহার
হলো না হলো না বিচার
শুধু হৃদয়হীনা বলে অপবাদ রটলো আমার।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
