যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে

লালন

Lyricist: লালন 1 min read September 6, 2026

যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে।
ঘুচেছে তার মনের আঁধার
সে যে দিক্ ছাড়া নিরিখ বেঁধেছে॥
হাওয়া দমে বেঁধে ভেলা,
ঊর্ধ্বে নলে চলা-ফেরা,
বহু সাধন-গুণে কেউ দেখেছে॥
হাওয়া দ্বারে দম কুঠরি,
মাঝখানে অটল-বিহারী,
শূন্য বিহার শূন্য পুরী
কলকাঠি তার ব্রহ্মদ্বারে আছে॥
মন ছুটে প্রেম-ফাঁসি করে,
জান শিকারী শিকার ধরে,
ফকির লালন কয়, অতি বিনয় ক’রে,
সে ভাব ঘটলো না মোর হৃদয়-মাঝারে

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *