যে দুঃখ মোর মনে বন্ধে তাহা জানে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

যে দুঃখ মোর মনে
বন্ধে তাহা জানে
আপন বন্ধে দিল দুঃখ
মন বেঁধে পাষাণে–
বন্ধে তাহা জানে ॥

নয়ন নিল রূপবাণে
মন নিল তার গানে
মন নিল তার গানে
কুল ছেড়ে কলঙ্কী হইলাম
যৌবন দিলাম দানে–
বন্ধে তাহা জানে ॥

মন বাঁধা তার প্রেমডোরে
দিবানিশি টানে
দিবানিশি টানে
প্রাণবন্ধুর বিচ্ছেদ জ্বালা
সয় না আমার প্রাণে–
বন্ধে তাহা জানে ॥

আর কিছু নাই বন্ধুরে চাই
কাজ নাই কুলমানে
কাজ নাই কুলমানে
করিম বলে গাইব গান
প্রাণবন্ধুর শানে–
বন্ধে তাহা জানে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *