যে ভালোবাসুক সে ভালোবাসুক (নাট্যগীতি)

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 17, 2026

যে ভালোবাসুক সে ভালোবাসুক সজনি লো, আমরা কে !
দীনহীন এই হৃদয় মোদের কাছেও কি কেহ ডাকে ।।
তবে কেন বলো ভেবে মরি মোরা কে কাহারে ভালোবাসে !
আমাদের কিবা আসে যায় বলো কেবা কাঁদে কেবা হাসে !
আমাদের মন কেহই চাহে না, তবে মনখানি লুকানো থাক্‌—
প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্‌ ।।
যদি, সখী, কেহ ভুলে মনখানি লয় তুলে,
উলটি-পালটি ক্ষণেক ধরিয়া পরখ করিয়া দেখিতে চায়,
তখনি ধূলিতে ছুঁড়িয়া ফেলিবে নিদারুণ উপেখায়।
কাজ কী লো, মন লুকানো থাক্‌, প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্‌—
হাসিয়া খেলিয়া ভাবনা ভুলিয়া হরষে প্রমোদে মাতিয়া থাক্‌ ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *