যে মোর অঙ্গের পবন-পরশে অমিয়া-সায়রে ভাসে

শঙ্কর দাস

1 min read September 17, 2026

যে মোর অঙ্গের পবন-পরশে

অমিয়া-সায়রে ভাসে।

এক আধ-তিলে মোরে না দেখিলে

যুগ শত হেন বাসে।।

সই সে কেনে এমন হৈল।

কঠিন গান্দিনী- তনয় কি গুণে

তারে উদাসীন কৈল।। ধ্রু ।।

পরাণে পরাণে বান্ধা যেই জনে

তাহারে করিয়া ভিন।

মথুরা-নগরে থুইয়া কার ঘরে

সোঙরি জীবন ক্ষীণ।।

কেমন গোঙাব এ দিন-রজনী

তাহার দরশ বিনে।

বিরহ-দহনে এ দেহ মলিন

আকুল হউনু দীনে।।

অন্তর-বাহির মলিন শরীর

জীবনে নাহিক আশ।

শুনিয় বেয়াকুল হইয়া ধাইয়া

চলিল শঙ্কর-দাস।।

—————

মাথুর-বিরহ ।। শঙ্কর দাস ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন শঙ্কর দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *