যৌবন জোয়ারে দেখে যাও আমারে

জালাল উদ্দীন খাঁ

Lyricist: জালাল উদ্দীন খাঁ 1 min read September 17, 2026

যৌবন জোয়ারে দেখে যাও আমারে
মধু মাখা দুটি ফুল ফুটেছে ॥
হইয়াছি হারা পরান ভোমরা
না জানি সে কোন বাগানে ধরা পড়েছে ॥
যাও তোরা সখিগণ করিতে তার অন্বেষণ
বন্ধু বিনে ফোটা কমল বাসি হয়েছে ॥
প্রেম সরোবরের জল করিয়া টলমল
দিবানিশি উজান ধেয়ে চলেছে ॥
সুজন কাণ্ডারি ধরিলনা পাড়ি
শুকনাতে প্রেমের তরী ঠেকে রয়েছে ॥
মিলন লাগিয়া রয়েছি চাহিয়া
আশা পুরাবে এসে কোন দিবসে ॥
জালালের বাণী হইও না পাগলিনী
শ্যাম গুণমণি হয়ত মন বুঝেছে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান জালাল উদ্দীন খাঁ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *