রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে?

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 6, 2026

রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে?
তোমার টানাটানি টিঁকবে না ভাই, রবার যেটা সেটাই হবে॥
যা-খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখো মারো—
যাঁর গায়ে সব ব্যথা বাজে তিনি যা সন সেটাই সবে॥
অনেক তোমার টাকা কড়ি, অনেক দড়া অনেক দড়ি,
অনেক অশ্ব অনেক করী— অনেক তোমার আছে ভবে।
ভাবছ হবে তুমিই যা চাও, জগৎটাকে তুমিই নাচাও—
দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে॥

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *