রঙের দুনিয়া তোরে চাই না দিবানিশি ভাবি যারে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

রঙের দুনিয়া তোরে চাই না
দিবানিশি ভাবি যারে
তারে যদি পাই না ॥

বন্ধুর প্রেমে পাগলিনী
শান্তি নাই দিন-রজনী
কুলহারা কলঙ্কিনী
কারো কাছে যাই না ॥

প্রাণবন্ধুর সঙ্গ নিলাম
ভালোবেসে মনও দিলাম
পূর্বে যাহা ভেবেছিলাম
এখন ভাবি তাই না ॥

আসি বলে গেল চলে
ভাসি সদা নয়নজলে
বাউল আবদুল করিম বলে
রঙের গান আর গাই না ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *