
রাঙাপদপদ্মযুগে প্রণমি গো ভবদারা !
আজি এ ঘোর নিশীথে পূজিব তোমারে তারা।
সুরনর থরহর– ব্রহ্মাণ্ডবিপ্লব করো ,
রণরঙ্গে মাতো , মা গো , ঘোরা উন্মাদিনী – পারা।
ঝলসিয়ে দিশি দিশি ঘুরাও তরিত – অসি ,
ছুটাও শোণিতস্রোত , ভাসাও বিপুল ধরা।
উরো কালী কপালিনী , মহাকালসীমন্তিনী ,
লহো জবাপুষ্পাঞ্জলি মহাদেবী পরাৎপরা।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
