রাত হলো নিঝুম ফুলের দু’চোখে ঘুম

গৌরীপ্রসন্ন মজুমদার

Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার 1 min read September 17, 2026

রাত হলো নিঝুম
ফুলের দু’চোখে ঘুম,
চাঁদ ঐ জেগে রয়
হাওয়া শুধু কথা কয় ।।

মন নাই প্রেম নাই
আপনারে যেন তাই
কতো একা মনে হয় ।।

নিবু নিবু হল তারার প্রদীপ ঐ
আপনার সাথে একা একা কথা কই ।

এই মালা এই ফুল
মনে হয় সবই ভুল,
আমি যেন কারো নয় ।।

***

গান – রাত হলো নিঝুম ফুলের দু’চোখে ঘুম
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গৌরীপ্রসন্ন মজুমদার সুবীর সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *