রাধার কি হৈল অন্তরে ব্যথা

চণ্ডীদাস

1 min read September 17, 2026

রাধার কি হৈল অন্তরের ব্যাথা |

বসিয়া বিরলে থাকয়ে একলে

না শুনে কাহারো কথা ||

সদাই ধেয়ানে চাহে মেঘ-পানে

না চলে নয়ান-তারা |

বিরতি আহারে রাঙাবাস পরে

যেমত যোগিনী-পারা ||

এলাইয়া বেণী ফুলের গাঁথনি

দেখায়ে খসায়ে চুলি |

হসিত বয়ানে চাহে মেঘ-পানে

কি কহে দুহাত তুলি ||

একদিঠ করি ময়ূর-ময়ূরী

কণ্ঠ করে নিরিক্ষণে |

চণ্ডীদাস কয় নব পরিচয়

কালিয়া-বঁধুর সনে ||

———————

রাধার পূর্বরাগ ।। সিন্ধুড়া।।

একলে – একলা, একাকিনী। ধেয়ানে – ধ্যানে। ”বিরতি আহারে”–পদকল্পলতিকা। পারা – মত; ন্যায়। ”ফুলয়ে গাঁথনি” পাঠও আছে। চুলি – চুল।হসিত বয়ানে – হাসি মুখে। একদিঠ – এক দৃষ্টি।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *