রাধার তুলনা পীরিতি সামান্য কেহ যদি করে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

রাধার তুলনা পীরিতি সামান্য কেহ যদি করে,

মরে বা না মরে পাপী অবশ্য যায় ছারেখারে।

কোন প্রেমে সে ব্ৰজপুরী

বিভোরা কিশোর-কিশোরী

কে পাইবে গন্ধ তারি

কিঞ্চিৎ ব্যক্ত গোপীর দ্বারে।

গোপী-অনুগত যারা

ব্রজের সে প্রেম জানবে তারা

তাদের কামের ঘরে সুরকি মারা

মরায় মরে, ধরায় ধরে।

পুরুষ-প্রকৃতি স্মরণ

থাকতে কি হয় প্রেমের করণ

সিংহের দায় দিয়ে লালন

শৃগালের কাজ দিয়ে ফেরে।।

————

লালন-গীতিকা, পৃ. ১১৮-১৯; হারামণি, ৭ম খণ্ড., পৃ. ৪১৮; বাউল কবি লালন শাহ, ২৯৯-৩০০

(শেষের দুটি গ্রন্থে কিছু শব্দগত পাঠভেদ আছে।)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *