
রূপের ওই প্রদীপ জ্বেলে কি হবে তোমার,
কাছে কেউ না এলে এবার ।
মনের ওই এত মধু কেন জমেছে,
যদি কেউ না থাকে নেবার ।।
ও নুপূর না বাজালে কারো বাঁশীতে
ও হাসি না মেশালে কারো হাসিতে
তোমার ওই সোনার ফাগুন কি দাম পাবে,
যদি কেউ না থাকে দেবার ।।
এ জীবন না জড়ালে কারো জীবনে
এ স্বপন না ছড়ালে কারো স্বপনে
রঙীন ওই দিনগুলি কি এমন রবে,
সাড়া কেউ দেবে না যে আর ।।
***
—
গান – রূপের ওই প্রদীপ জ্বেলে কী হবে
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
