রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার অঙ্গে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার অঙ্গে।

শত ফুলশর মুরছায় প্রিয়া, তোমার নয়নভঙ্গে॥

যে আঁখি পরম সুন্দরে দেখিয়াছে

সেই আঁখি কাঁদে তোমার পায়ের কাছে,

দেখেছে সে আঁখি, বিশ্ব দুলিছে তোমার রূপ-তরঙ্গে॥

তোমারে দেখিতে আমার আকাশ আনত হইয়া কাঁদে,

(তব) মণিহার হতে বিবাদ করে গো কোটি গ্রহ-তারা চাঁদে।

তুমি দেখিতে যদি গো আপন রূপের আলো

আমারে ভুলিয়া নিজেরে বাসিতে ভালো,

তোমারে আড়াল করিয়া গো তাই ছায়া-সম ফিরি সঙ্গে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *