
দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল,
রেললাইন বহে সমান্তরাল ।।
পিরিতের ঘর বানাইয়া অন্তরের ভিতর
দুই দিগন্তে রইলাম দুইজন সারা জীবন ভর ।
হইলো না তো সুখের মিলন
হইলো না শুকসারির দর্শন,
এমনই কপাল ।।
নয়নের জল শুকাইয়া বিচ্ছেদের অনল
এই অন্তরে অন্তর জ্বালা বাড়াইলো কেবল ।
হইলো না তো মিলন সাধন
চিনলো না মনের বান্ধন,
এমনই আড়াল ।।
*
গান – রেললাইন বহে সমান্তরাল
লিরিক্স – নজরুল ইসলাম বাবু
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
