ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী

চণ্ডীদাস

1 min read September 17, 2026

প্রবাস ।। ধানশী ।।

ললিতার কথা শুনি, হাসি হাসি বিনোদিনী

কহিতে লাগিল ধনী রাই।

“আমারে ছাড়িয়া শ্যাম, মধু পুরে যাইবেন,

এ কথাত কভু শুনি নাই।।

হিয়ার মাঝারে মোর, এ ঘর মন্দিরে গো,

রতন পালঙ্ক বিছা আছে।

অনুরাগের তুলিকায়, বিছান হয়েছে তায়,

শ্যাম চাঁদ ঘুমায়ে রয়েছে।।

তোমরা যে বল শ্যাম, মধুপুরে যাইবেন,

কোন পথে বন্ধু পলাইবে।

এ বুক চিরিয়া যবে, বাহির করিয়া দিব,

তবে ত শ্যাম মধুপুরে যাবে?”

শুনিয়া রাইয়ের কথা, ললিতা চম্পকলতা,

মনে মনে ভাবিল বিস্ময়।

চণ্ডীদাসের মনে, হরষ হইল গো,

ঘুচে গেল মাথুরের ভয়।। *

——————-

প্রবাস লক্ষণ :—

“প্রিয়সী ছাড়িয়া প্রিয় দূর দেশে যায়।

তাহাকেই রীত এই প্রবাস কহয়।।”

—ভক্তমাল।

* পদসমুদ্র।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *