লেখাপড়া জানতাম যদি তো আমি এই চিঠি পড়তাম।
ঐ চিঠিতে আছে প্রেম কত পড়ার বাহানায় পড়তাম
এক মোমের দ্বীপ জ্বালিয়ে বসে একা একা পড়তাম।।
হয়ত লেখা আছে তাতে মোর ডাগর চোখের কথা
আরো আছে কী সাজানো কত ভালবাসার কথা
কত প্রেমে ডুবে ডুবে।
রঙ্গিন বারতা পড়তাম।।
হৃদয় দেবার কত কথা লেখা আছে প্রতি পাতাতে
তোমার দেয়া চিঠিখানি খুলে পড়বো নিঝুম রাতে
দেওয়ানা প্রানের ভাষা।
মন দিয়ে না কত পড়তাম।।
কিছু চাওয়া পাওয়ার কথা কিছু অতীত দিনের কথা
আশা শপথ হবে কাতে যেতে গেলেই পাবে ব্যাথা
ব্যাকুল হয়ে কত আমি।
মিলনের ঠিকানা পড়তাম।।