শক্তিসম্পদ আছে যাদের দেশের মালিক তারাই হয়

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

শক্তিসম্পদ আছে যাদের
দেশের মালিক তারাই হয়
মনে মনে ভাবি দেশ গরিবের নয়
দুঃখের বিষয় ॥

কৃষক মজুর মেহনতিগণ
যাদের শ্রমে হয় উৎপাদন
নিরাশার আঁধারে এখন
কত দুঃখ কষ্ট সয় ॥

ভাঙাগড়া দেখলাম কত
দেখে হলেম মর্মাহত
মিষ্ট বাণী বলুক যত
লঙ্কা গেলেই রাক্ষস হয় ॥

চলেছে জুলুম অত্যাচার
নাই ধর্ম নাই সুবিচার
আবদুল করিম ভাবছে এবার
চারিদিকে টাকার জয় ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *