শত বরষার জল, চোখে ছিলো টলমল

গাজী মাজহারুল আনোয়ার

Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: আলাউদ্দীন আলী 1 min read September 17, 2026

শত বরষার জল, চোখে ছিলো টলমল
আমার জন্যে শুধু এক ফোঁটা জলও তুমি ফেললে না
যাবার বেলায় তুমি কোনো কথা আমাকে বললে না
কেনো বললে না ।।

বিদায় নিলে না, বিদায় দিলে না
মনে হলো আমি যেন অপরিচিত
অথচ তোমায় নিয়ে কাব্য করেছি আমি প্রতিনিয়তো
কী দারুণ অভিমানে সে বইয়ের পাতা তুমি খুললে না
কেনো খুললে না ।।

আপনও হলে না, পরও হলে না
হয়ে আছো অলেখা কাগজের মতো
নীরবে চলে গেলে বুকে নিয়ে একরাশ মৌনবতো
কেনো যে আমার নামে একটুও অভিযোগ তুললে না
কেনো তুললে না ।।

*

গান – শত বরষার জল, চোখে ছিলো টলমল
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক গাজী মাজহারুল আনোয়ার তপন চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *